Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ঢাকা বিশ্ববিদ্যালয় এল‍াকা থেকে ছাত্রদলের ৭ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের সকাল-সন্ধ্যা হরতালে মিছিলের চেষ্টাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এল‍াকা থেকে ছাত্রদলের ৭ কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

আজ সোমবার সকালে ক্যাম্পাসের রোকেয়া হলের সামনে থেকে ৪ জনকে এবং সকাল ৮টায় একুশে হলের সামনে থেকে আরও ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটির ছাত্র শফিকুল ইসলাম (২৫), খোরশেদ আলম (৩৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ছাত্র আব্দুল্লা আল রিয়াদ (২৩), বুয়েটের ছাত্র তানজিলুল রহমান লাবিব (২২), ঢাবির শান্তি ও সংঘর্ষ বিভাগের মোস্তাফিজ (২২), ঢ‍াবির পালি ও বুদ্ধিস্ট বিভাগের সৈকত মোরশেদ (২১) এবং ঢাবি আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আহসান হাবিব (২৩)।

নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:০২ AM . বিভাগঃ .

0 comments for " ঢাকা বিশ্ববিদ্যালয় এল‍াকা থেকে ছাত্রদলের ৭ কর্মী আটক "

Leave a reply

    আর্কাইভ