Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

২ এক্সচেঞ্জে হাজার কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার  দেশের দুই স্টক এক্সচেঞ্জে প্রায় হাজার কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে।

দুই স্টক এক্সচেঞ্জে আজ সর্বমোট ১ হাজার ৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ডিএসইতে ৯৯২ কোটি ৩০ লাখ এবং সিএসইতে ৭৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়।

তবে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি সত্ত্বেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসই-এক্স) ছাড়া অপর দুই সূচক (ডিএসই-এস ও ডিএস-৩০) কিছুটা কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ শেয়ারদরের পাশাপাশি মূল্য সূচকও কিছুটা বেড়েছে।

এতে ডিএসই-এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-এস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে নেমেছে।

ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, আজ দরবৃদ্ধির শীর্ষে ছিল রতনপুর স্টিল রি-রোলিং। তালিকাভুক্তির পর লেনদেনের প্রথম দিনে কোম্পানিটির সর্বশেষ লেনদেন মূল্য ছিল ৭৬ টাকা ৭০ পয়সা। অবশ্য আজ সর্বনিম্ন ৬৭ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৮০ টাকা দরে শেয়ারটি কেনাবেচা হয়েছে।

দরবৃদ্ধির শীর্ষে এর পরের অবস্থানে ছিল এসিআই ফর্মুলেশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড করপোরেশন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, বিডি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক।

ডিএসইতে আজ দরহ্রাসের শীর্ষে ছিল মডার্ন ডায়িং। ৭ শতাংশ দর হারিয়ে এ কোম্পানি শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৭৭ টাকা ২০ পয়সায়। অবশ্য আজ এ কোম্পানিটির মাত্র ৫টি লেনদেন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ডিএসইতে লেনদেনেরও শীর্ষে ছিল রতনপুর স্টিল রি-রোলিং। ডিএসইতে আজ এ কোম্পানিটির ৭৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিল- গ্রামীণফোন (৪৪ কোটি ৪৩ লাখ টাকা), বেক্সিমকো লিমিটেড (৩৮ কোটি ১৯ লাখ টাকা), মবিল যমুনা বাংলাদেশ (৩৭ কোটি ৫৬ লাখ টাকা), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৩৪ কোটি ৮৮ লাখ টাকা)।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৪৯ PM . বিভাগঃ .

0 comments for " ২ এক্সচেঞ্জে হাজার কোটি টাকার শেয়ার লেনদেন "

Leave a reply

    আর্কাইভ