Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

রাজধানীর ফার্মগেটে আ'লীগের হরতাল বিরোধী মিছিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে একটি মিছিল হরতালের বিরুদ্ধে স্লোগান দিয়ে কারওয়ান বাজার থেকে এসে ফার্মগেট হয়ে আবার কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে হরতালের কোনো প্রভাব নেই বললেই চলে। ফুটপাতের সব দোকান খোলা। খোলা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও।

ফুটপাতের এক ব্যবসায়ী জানান, হরতালের তেমন কোনো প্রভাব নেই এ এলাকায়। হরতাল সমর্থনে সকাল থেকে কোনো ধরনের পিকেটিংও হয়নি। ব্যবসায়ীরা অন্য দিনের মতো সকাল থেকেই তাদের দোকান-পাট খুলেছেন।
 
অফিসগামী কয়েকজন জানান, হরতালবিহীন অন্য দিনের যে চিত্র, হরতালের দিনও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১২:২৯ PM . বিভাগঃ .

0 comments for " রাজধানীর ফার্মগেটে আ'লীগের হরতাল বিরোধী মিছিল "

Leave a reply

    আর্কাইভ