প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মহাখালী বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস ছেড়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে। সোমবার সকাল পৌনে ৮ টার দিকে ময়মনসিংহগামী আলম এশিয়া নামের বাসটি ৩০ জন যাত্রী নিয়ে টার্মিনাল ছেড়ে যায়।
পরিবহণ শ্রমিকরা বলছেন, যাত্রী পেলেই তারা বাস ছাড়বেন। যাত্রী না হলে ছাড়বেন না। এদিকে টার্মিনাল ঘিরে পুলিশের বাড়তি নিরাপত্তা দেখা গেছে।
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপিসহ ২০ দলীয় জোট।
সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে বাস ছাড়তে না দেখা গেলেও সকাল পৌনে ৮ টার দিকে প্রথম বাস ছেড়ে যায়। বাসের হেলপার সুপারভাইজাররা যাত্রী ডাকছেন। তবে প্রতিদিনের মত টার্মিনালে যাত্রী নেই।
ঢাকা ময়মনসিংহ রুট শ্রমিক সংগঠনের সদস্য আমির হোসেন বলেন, আমরা ময়মনসিংহ রুটে একটি বাস ছেড়েছি। ছাড়ার অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি। প্রথম বাসটি ৩০ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আমরা যাত্রীর জন্য অপেক্ষা করছি। যাত্রী পেলে বাস ছাড়বো।
শুধু ময়মনসিংহ রুটের নয়, এই টার্মিনাল দিয়ে চলাচলকারী জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ অন্যান্য রুটের বাসগুলো যাত্রী পেলে টার্মিনাল ছেড়ে যাবে বলে জানান পরিবহণ শ্রমিকরা।
মহাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হাকিম বলেন, সকাল থেকেই এই এলাকায় আমরা রয়েছি। এখন পর্যন্ত হরতালের সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি। আমরা সতর্ক রয়েছি।