Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

রাজধানীর প্যারামাউন্ট ভবনে আগুনের ঘটনায় ১ নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল প্যারামাউন্ট হাইট ভবনে আগুনের ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

গত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত নিরাপত্তাকর্মীর নাম এবাদত ফকির (৪৫)।
রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব।

তিনি বলেন, ভবন তৈরিতে কোনো বিল্ডিং কোড মানা হয়নি। ওই ভবনে নেই পর্যাপ্ত সিঁড়ি। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায় নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:৪০ AM . বিভাগঃ , , .

0 comments for " রাজধানীর প্যারামাউন্ট ভবনে আগুনের ঘটনায় ১ নিরাপত্তাকর্মী নিহত "

Leave a reply

    আর্কাইভ