প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিসে বোমা হামলা
স্থানীয় প্রতিনিধি: রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।এতে পরিষদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে সন্তু লারমার অফিসকে লক্ষ্য করে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। সে সময় তার ব্যবহৃত জিপ গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
