Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কারো প্রেসক্রিপশনে র‌্যাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না

সচিবালয় প্রতিবেদক: কারো প্রেসক্রিপশনে র‌্যাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, র‌্যাব দেশীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাহিনীর মধ্যে কেউ দোষী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারো প্রেসক্রিপশনে র‌্যাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের আইন রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তাই আইনের ঊর্ধ্বে কেউ নেই। এ সময় তিনি র‌্যাবকে দায়মুক্তি না দেয়ার বিষয়ে সরকারকে ইউরোপীয় পার্লামেন্ট যে আহ্বান জানিয়েছে তার সমালোচনা করেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দায়মুক্তি না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৫২ PM . বিভাগঃ .

0 comments for " কারো প্রেসক্রিপশনে র‌্যাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না "

Leave a reply

    আর্কাইভ