Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মী আটক

স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনসহ জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় রোববার রাতভর জেলা শহরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে-বিএনপির ৫ জন ও জামায়াতের ৭ জন রয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে হরতালে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী টহলে রয়েছে।

এদিকে, সোমবার সকাল থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল চলছে।

সকাল পৌনে ১০টা পর্যন্ত হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো পিকেটিং ও মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন ছেড়ে না গেলেও জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাটও খোলা রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:১৪ AM . বিভাগঃ .

0 comments for " সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মী আটক "

Leave a reply

    আর্কাইভ