Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না খালেদা

আদালত প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে যাচ্ছেন না মামলার দু’টির প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে অন্য ১৩ আসামির মধ্যে নিয়মিত হাজিরা দেন এমন তিন জন সোমবারও আদালতে হাজির হতে পারেন বলে জানা গেছে।

দলীয় সূত্র মতে, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিধান রেখে সংসদে পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে ২০দলীয় জোটের ডাকা হরতালের কারণেই আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া।

অবশ্য নিয়মিত আদালতের পরিবর্তে অধিকতর নিরাপত্তার কথা বলে পুরান ঢাকার বকশি বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে না যাওয়ার ব্যাপারে শুরু থেকেই খালেদা জিয়াকে পরামর্শ দিয়ে আসছিলেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা।

জানা গেছে, দুই মামলার মোট ১৪ জন আসামির মধ্যে খালেদা জিয়া ছাড়া আর মাত্র ৩ আসামি নিয়মিত হাজিরা দিচ্ছেন। এরা হলেন- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি কাজী কামাল এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি মনিরুল ইসলাম ও ড. জিয়াউল ইসলাম। বাকি আসামিরা পালাতক।

এ ব্যাপারে জানতে চাইলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম রোববার রাতে বাংলানিউজকে বলেন, হরতাল ভেঙে ম্যাডামের (খালেদা জিয়া) আদালতে হাজিরা দেওয়ার সম্ভবনা খুবই কম। তবে আমরা যারা নিয়মিত হাজিরা দেই তারা সোমবার আদালতে যাচ্ছি।

এদিকে সোমবার খালেদা জিয়া আদালতে যাচ্ছেন কি না তা জানতে চাইলে তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল রোববার রাতে বাংলানিউজকে বলেন, ম্যাডাম বোধ হয় কাল (সোমবার) আদালতে যাচ্ছেন না। হরতাল ভেঙে তার আদালতে যাওয়ার কথা না। তবে এ ব্যাপারে ভালো বলতে পারবেন তার আইনজীবীরা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫৬ AM . বিভাগঃ , , .

0 comments for " হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না খালেদা "

Leave a reply

    আর্কাইভ