Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শচীনের ব্যাট, টিশার্ট-টাই নিলামে

স্পোর্টস ডেস্ক: এতিম শিশুদের অর্থ সহায়তার জন্য ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকারের ব্যাট, টিশার্ট-টাই নিলামে তোলা হয়েছিল। পুনেতে তার এসব জিনিসের মূল্য ধরা হয়েছে ১৫ মিলিয়ন রূপি।

এই নিলামের আয়োজন করেছিল এনজিও সোফোশ (সোসাইটি অব ফ্রেন্ডস অব দ্য সাসুন হসপিটালস)। এখান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে সোফোশ পরিচালিত এতিমখানার শিশুদের জন্য।

এই ইভেন্টের বিষয়ে লিটল মাস্টার বলেছেন, ‘ঈশ্বর প্রত্যেককে প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন ওই প্রতিভা সবাই জানতে পারে তখনই কেবল আমরা শ্রদ্ধা ও সম্মান করি। তাই তাদের বড় জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের।’

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন। আর প্রথম ভারতীয় হিসেবে খেলা ক্যাটাগরিতে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ম’ পেয়েছেন সেঞ্চুরির সেঞ্চুরি হাঁকানো শচীন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:৫০ PM . বিভাগঃ .

0 comments for " শচীনের ব্যাট, টিশার্ট-টাই নিলামে "

Leave a reply

    আর্কাইভ