প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীর রামপুরায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর রামপুরার অস্ত্রসহ সন্ত্রাসী সজলকে (২৩) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার গভীর রাতে পূর্ব রামপুরায় তার সহযোগী আনোয়ার হোসেনের বাসা থেকে তাকে আটক করা হয়। তবে আনোয়ারকে গ্রেফতার করা যায়নি।
সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের খিলগাঁও জোনাল টিমের সহকারী কমিশনার ইকবাল হোছাইন এই তথ্য নিশ্চিত করে জানান, রামপুরা এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, সজল এলাকায় মাদক, অস্ত্র ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। রোববার রাত ৯টার দিকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, সজল তার এক বন্ধুর বাসায় অবস্থান করছেন। খবরের ভিত্তিতে আমরা পূর্ব রামপুরার ওই বাসায় অভিযান পরিচালনা করি। অভিযানের এক পর্যায়ে সজলকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫) দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়। তবে আমরা আনোয়ারকে আটক করতে পারিনি।
তিনি আরও বলেন, এর আগে গত ১৭ সেপ্টেম্বর আমরা কাইল্যা পলাশের অন্যতম সহযোগী রামপুরা এলাকার সন্ত্রাসী সীমান্ত ওরফে শ্যুটার সীমান্তকে অস্ত্র ও গুলিসহ আটক করি। এছাড়াও, একই দিনে পাঁচশ পিস ইয়াবাসহ সাইফুল নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ধারাবাহিকভাবে রামপুরা ও খিলগাঁও এলাকায় তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইকবাল হোছাইন।