Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শাহজালালে ২৪ টি স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর জুতার ভেতর থেকে ২.৮ কেজি সমপরিমাণের ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।

এসময় মোহাম্মদ ওজায়ের (৩৩) নামে ওই বাংলাদেশি যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা। তার পাসপোর্ট নং (ই-১৪৬২৯৮৫)

সোমবার সকাল সোয়া ১১ টায় দুবাই থেকে আগত ফ্লাই দুবাইয়ের ফ্লাইট নং এফজেড ৫৮৩ তে চড়ে ওই যাত্রী বাংলাদেশে আসেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলানিউজকে বলেন, গ্রীণ চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে ওয়াজেরকে তল্লাশি করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় তার পরিহিত কালো জুতা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটককৃত যাত্রী এবছর ৪ বার দুবাইয়ে গিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওজায়েরের বিরুদ্ধে মামলা করা হবে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:৩৪ PM . বিভাগঃ .

0 comments for " শাহজালালে ২৪ টি স্বর্ণের বার উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ