প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বলিউডের অভিনেতা শশী কাপুর অসুস্থ
বিনোদন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর গুরুতর অসুস্থ। তিনি এখন মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে চিকিতসাধীন আছেন। ২১ সেপ্টেম্বর গতকাল রবিবার সন্ধ্যায় ৭৬ বছর বয়সী এই অভিনেতার বুকে প্রচন্ড ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।
চিকিতসকরা এখন শশী কাপুরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আপাতত তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে স্থিতিশীল।
ভারতীয় চলচ্চিত্রে শশী কাপুরের অবদান অসামান্য। ২০১১ সালে তিনি পদ্মভূষণ খেতাব পান। অভিনয় ছাড়াও প্রযোজনার কাজও করতেন তিনি।
বলিউডের কাপুর সাম্রাজ্যের অন্যতম সদস্য শশী কাপুর ১১৬টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- যব যব ফুল খিলে,নিদ হামারি খোয়াব তুমহারি,ওয়াক্ত, কাভি কাভি, আ গালে লাগ জা, রোটি কাপড়া অউর মাকান, হিরালাল পান্নালাল, দিওয়ার, আওয়ারা, প্রভৃতি।