প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ-মালয়েশিয়া চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) সাক্ষর করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ কেন্দ্রটি নির্মান করা হবে। আজ সোমবার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সরকারের পক্ষে ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং মালয়েশিয়ার পক্ষে সেদেশের রাষ্ট্রীয় কোম্পানি তেনাগা ন্যাশনাল বারহাদ (টিএনটি) ও পাওয়ার এনার্জি বারহাদ (পিবি) এর মধ্যে এই সমঝোতা চুক্তি সই হয়।
দুই দেশের সরকারের পক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং মালয়েশীয় সরকারের ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক অবকাঠামোগত বিশেষ দূত উতামা এস. ভেলু চুক্তিতে সই করেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন মোহাম্মদ নাজরি শাহরুদ্দিন, অং পেং সু ও আবদুহু রুহুল্লাহ। ২০১৯ সালে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকাস্থ মালয়েশিয়ান হাই কমিশনার নরলিন ওথমান, মালয়েশীয় সরকারের ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক অবকাঠামোগত বিশেষ দূত উতামা এস. ভেলু, তেনাগা ন্যাশনাল বারহাদ (টিএনটি) এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজরি শাহরুদ্দিন, পাওয়ার এনার্জি বারহাদ (পিবি) এর ভাইস প্রেসিডেন্ট অং পেং সু, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ।
