প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
৪ পুলিশ হত্যা: ২৩৫ জনকে আসামী করে অভিযোগপত্র দাখিল
![]() |
| ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গার পুলিশ তদন্ত কেন্দ্র |
স্থানীয় প্রতিনিধি: দেড় বছর পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩৫ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্র দিতে দেরির কারণ সম্পর্কে সোমবার সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বদলির কারণে ঘটনার পর থেকে এ পর্যন্ত তিন দফায় তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়। আমি সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা। ফলে তদন্ত কাজে বিলম্ব হওয়ার কারণে অভিযোগপত্র দিতে দেরি হয়েছে। অভিযুক্তদের মধ্যে ইতোমধ্যে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করায় বিষয়টি কাউকে জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবির নেতাকর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব শুরু করে। ওইদিন বিকালে জামায়াত-শিবির কর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন দেয়। তারা সান্তাহার-লালমনিরহাট রুটের রেল লাইন তুলে ফেলে। পরে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। ওই সময় তাদের হামলায় চার কনস্টেবল নিহত হয়।
