প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে নয় দালালসহ ৬৯ জন আটক
স্থানীয় প্রতিনিধি: সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে নয় দালালসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে কক্সবাজার পুলিশ।
রোববার রাত ১২টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর সমিতি পাড়ার মোহনা থেকে দুই দালালসহ ১৭ জনকে এবং সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া উপজেলা থেকে আরো সাত দালালসহ ৫২ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দালালরা অস্ত্রের মুখে মালয়েশিয়াগামীদের জিম্মি করে রেখেছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে টেকনাফ ও পেকুয়া থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
