Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

যুদ্ধাপরাধীদের বাচাঁতে বিএনপি-জামায়াতের হরতাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাচাঁতে এ হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।

আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী মানববন্ধন থেকে এ মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।
 
তারা বলেন, বিএনপি জামায়াত খসড়া অনুমোদনের সময় হরতাল না দিয়ে সাঈদীর রায় হওয়ার পর হরতাল ডেকেছে। এতে পরিষ্কার বোঝা যায় এটা অভিশংসনের জন্য নয়, বরং এটা যুদ্ধাপরাধীদের বাচাঁনোর হরতাল।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রতিহতের ঘোষণায় ঢাকা মহানগর আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিচাপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে নেয়ার বিল সংসদে পাস হয়েছে কয়েক দিন আগে। দেশের বিভিন্ন ব্যক্তিরা এ বিল পাসের জন্য ইতোমধ্যে অভিনন্দনও জানিয়েছেন।

মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:৪১ AM . বিভাগঃ .

0 comments for " যুদ্ধাপরাধীদের বাচাঁতে বিএনপি-জামায়াতের হরতাল "

Leave a reply

    আর্কাইভ