প্রকাশকালঃ
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
গোল উৎসবে টানা চতুর্থ জয় বার্সার
স্পোর্টস ডেস্ক: লেভান্তেকে ৫-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি এনরিকের দলের। ওই একটি মিস ছাড়া সারা ম্যাচে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন
অধিনায়ক।
লেভান্তের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বার্সা। ৩৪ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়েছে সফরকারীরা। মেসির বানিয়ে দেওয়া বলে গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছে বার্সা। এবার জালে বল জড়িয়েছেন রাকিটিচ।
তবে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও আক্ষেপ থাকবে বার্সার। কারণ ব্যবধান আরও বাড়তে পারত। ৪২ মিনিটে পেনাল্টি মিস করেছেন মেসি। প্রতিপক্ষের বিপদসীমার মধ্যে মেসিকে বাধা দেওয়ায় সরাসরি লালকার্ড দেখেছিলেন ভিনট্রা। আর বার্সা পেয়েছিল পেনাল্টি। কিন্তু গোল কারিগর মেসির স্পট কিক গেছে ক্রসবারের অনেক উপর দিয়ে।
পেনাল্টি মিস হলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। দ্বিতীয়ার্ধে নেইমারের বদলে খেলতে নামা সান্ড্রো রামিরেসের গোলের উৎস ছিলেন তিনি। তার পাস থেকেই গোল করেছেন রামিরেস। ৬৪ মিনিটে ব্যবধান ৪-০ তে উন্নীত করেছে বার্সা। এবার গোল করেছেন পেদ্রো। তারপরও গোলের ক্ষুদা মেটেনি কাতালনাদের। ৭৭ মিনিটে প্রতিপক্ষের জালে শেষবারের মতো বল পাঠিয়েছেন মেসি।