Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে রাজধানীতে মোহাম্মদ সোহাগ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহীদ নজরুল ইসলাম ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার বিকাল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃতের বড় ভাই নাহিদ হাসান বলেন, আমার ভাই সোহাগ সকালে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থেকে রাজধানীর উত্তরায় আমার বাসায় আসার জন্য বাসে ওঠে এবং বাসের মধ্যেই কেউ তাকে কিছু একটা খাওয়ায়। বেলা ১১ টার দিকে সে একবার আমাকে কিছু একটা খাওয়ানোর কথা ফোনে আমাকে জানায়। কথা বলার পর পরই সে সম্ভবত জ্ঞান হারিয়ে ফেলে। কেননা এরপর থেকে আমি তাকে আর ফোনে পাইনি।

অচেতন অবস্থায় বাসের চালক তাকে যাত্রাবাড়ীর গোলাপাবাগে নামিয়ে দেয়। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোয়ারা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থায় অবনতি হলে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫ টার দিকে অবস্থায় তার মৃত্যু হয় । মৃত মোহাম্মদ সোহাগ কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শ্রীরায়চর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৫১ PM . বিভাগঃ .

0 comments for " অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ