Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

আইএসআই এর নতুন মহাপরিচালক নিযুক্ত


আন্তর্জাতিক ডেস্ক:
লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারকে পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টিলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর অসিম বাজবা’র টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসআই’র প্রধান পদে নিয়োগ পাওয়ার পাশাপাশি রিজওয়ান র‌্যাংকেও উন্নতি লাভ করেন। তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।

আগামী অক্টোবরে অবসরে নিতে যাওয়া লে. জে. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন লে. জে. রিজওয়ান । নতুন আইএসআই প্রধানকে সেনাপ্রধান রাহিল শরিফের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আর রাহিল শরিফ নিজে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আস্থাভাজন হিসেবে বিবেচিত। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:২৩ PM . বিভাগঃ .

0 comments for " আইএসআই এর নতুন মহাপরিচালক নিযুক্ত "

Leave a reply

    আর্কাইভ