প্রকাশকালঃ
রবিবার, ১২ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
হুগলীতে সৎ মা এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন
কিশোরীর গায়ে সৎ মায়ের আগুন
ভারতের হুগলীতে ১৫ বছরের এক কিশোরীকে জোড় করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওই মেয়ে বিয়েতে রাজী না হলে মেয়েটির সৎ মা পরিবারের আরও দুইজনের সহযোগীতায় মেয়েটিকে পুড়িয়ে মারার চেষ্টা করেন।তাদের দেওয়া আগুনে মেয়েটির শরীরের ৭০ শতাংশই পুড়ে গেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারিবারিক রোষানলের স্বীকার হতভাগা এই মেয়েটির নাম রোশনারা। মেয়েটি নবম শ্রেনীতে পড়াশুনা করত। প্রতিবেশিরা জানিয়েছেন রোশানারা মেধাবী ছাত্রী ছিল। কিন্তু রোশানার পরিবারের লোকজন তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে।
কিন্তু রোশানারা তার পড়াশুনা চালিয়ে যেতে চাইত। এটাই তার অপরাধ। এজন্য আরও আগে থেকে তার উপর নির্যাতন করত তার সৎ মা। শেষমেষ ক্ষুব্দ স্বজনেরা রোশানারাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন এবং এসময় রোশানার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটি এসে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে।