প্রকাশকালঃ
রবিবার, ১২ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
সমুন্দ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
ঘুর্ণিঝড় মহাসেন উপকূলের দিকে আরো অগ্রসর হচ্ছে। গতকাল একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘুর্ণিঝড়ে রূপ নিয়ে উৎপত্তিস্থল থেকে ৩০০ কি.মি. এগিয়ে এসেছে। যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর উত্তল থাকয় সমুন্দ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গতকাল নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ১৮০০ কি.মি. দূরে ছিল। পরে তা ১১০ কি.মি. এগিয়ে এসে মহাসেনে রূপ নেয়। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আজকে বিকেলে ঘুর্ণিঝড়ের গতিবিধি সম্পর্কে পুর্নাঙ্গ তথ্য পাওয়া যাবে।
বঙ্গপোসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকা সমুহকে উপোকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদেরকে সাগরের গভিরে প্রবেশ না করার জন্য বলা হয়েছে।