প্রকাশকালঃ
রবিবার, ১২ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
সাকিব-শামসুর এর ১১৮ রানের জুটির পরও ৬ রানে হারলো বাংলাদেশ
গতকাল ১ম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বেধে দেওয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে শুরুতেই তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ কিন্তু সাকিব-শামসুরের দায়িত্বশীল ব্যাটিং এ ১১৮ রানের এক অনবদ্য জুটি উপহার পায় বাংলাদেশ টিম। সাকিব-শামসুরের ব্যাটিং তখন জয়ের স্বপ্ন দেখায় বাংলাদেশকে, কিন্তু একই ওভারে সাকিব-শামসুর আউট হয়ে গেলে জয়ের সে স্বপ্ন আর কোন ব্যাটসম্যান বাস্তবে রূপ দিতে পারেনি।
বাংলাদেশ দল হারলেও হারেনি সাকিব। ক্রিকেট প্রেমিরা মুগ্ধহয়ে দেখেছে সাকিবের অলরাউন্ড নৈপুন্ন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই সাকিব ছিল অনবদ্য। ব্যাটিং হাতে তিনি ৪০ বলে করেছেন ৬৮ রান (৬*২, ৪*৮)শুধু তাই না বল হাতেও তিনি ছিলেন সফল চার ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।