প্রকাশকালঃ
রবিবার, ১২ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
ক্লোজআপ ওয়ান-২০১২ এ রেকর্ড সংখ্যক ভোট, বিজয়ী হলেন 'লায়লা'
১৩ টি রাউন্ড শেষে শীর্ষ তিন প্রতিযোগী লায়লা, সোহাগ, টুটুল কে নিয়ে শুরু হয় ফইনাল। ক্লোজআপ ওয়ান প্রতিযোগীতার রেকর্ড সংখ্যক ভোট ১ কোটি, ১৩ লক্ষ, ৫২ হাজার, ৩১৬ ভোট কাউন্ট হয় যার মধ্যে ৫৫ লাখ, ৩০ হাজার, ২০০ ভোট ও বিচারকদের ৩৬ নম্বর পেয়ে বিজয়ী হয় লায়লা। বিচারকের ৩১ নম্বর ও ৫৮ লাখ ২২হাজার ১১৬ ভোট পেয়ে ১ম রানার আপ হয় সোহাগ এবং বিচারকের ৩৫ নম্বর ও ৩০ লাখ এসএমএস ভোট পেয়ে ২য় রানার আপ হয়েছেন টুটুল।বিজয়ী লায়লাকে পুরস্কার হিসেবে একটি মিতসুবিশি গাড়ি ও ১০ লাখ টাকা দেওয়া হয়।শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ` প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানের তিন প্রধান বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া।