প্রকাশকালঃ
রবিবার, ১২ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
বুয়েটের তৈরি গাড়ি চলবে নামী-দামী ব্র্যান্ডের গাড়িগুলোর চেয়ে বেশি গতিতে
বুয়েটে উদ্ভাবিত গাড়ি নাইপটা-৮
বুয়েটের পাঁচ শিক্ষার্থী সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে "নাইপটা-৮" নামের গাড়িটি। এই গাড়িটি পাওয়া যাবে অবিশ্বাস্য কম মূল্যে। প্রায় একটি মোটরসাইকেলের সমান মূল্যেই পাওয়া যাবে এই গাড়িটি। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে দেশীয় কাঁচামাল ও দেশীয় প্রযুক্তি। চারটি সীট সম্বলিত গাড়িটি প্রচলিত অন্যান্য গাড়িগুলোর তুলনায় দ্রুত গতিতে চলবে। কিন্তু জ্বালানী খরচ হবে অনেক কম। তাই বুয়েটের মেধাবী এই তরুনেরা গাড়িটিকে পরিবেশবান্ধব বলে আখ্যায়িত করেছেন। নিজেদের পড়াশুনা ও পরীক্ষার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমে তারা তৈরি করেছেন এই গাড়িটি। গাড়িটি তৈরি করতে গিয়ে তারা বুয়েটের তিনজন শিক্ষকের সহায়তা নিয়েছেন বলে জানিয়েছেন তারা। কৃতজ্ঞতা জানিয়েছেন এই শিক্ষার্থীর দল। সেইসব শিক্ষকেরা হলেন- মনন মাহবুব স্যার, এহসান স্যার ও মামুন স্যার। এবং এই প্রকল্পের পাঁচ মেধাবী তরুন হলেন- নাহিয়ান বিন হোসেন, ইয়াসিন আলী, বখতিয়ার উদ্দিন, শরফ শাহরুল হক ও তাউসিফ আহমেদ।