প্রকাশকালঃ
শুক্রবার, ২৪ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন বাংলাদেশ আওয়ামী যুবলীগের
বি২৪ নিউজডেস্কঃ
আজ সকাল ১১ টায় ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ঢাকা মহানগরী উত্তর যুবলীগের নতুন পূর্নাঙ্গ কমিটি। এই অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ঢাকা মহানগরী উত্তর যুবলীগের সভাপতি জনাব মইনুল হোসেন খান নিখিল এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব ইসমাইল হোসেন। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠে ধানমন্ডি-৩২।
সভাপতি জনাব মইনুল হোসেন খান নিখিল এ সময় গনমাধ্যম কে বলেন, এ নতুন কমিটিতে যারা এসেছেন তারা অনেক ধর্য, ত্যাগ এবং নিজ নিজ যোগ্যতার কারনেই যায়গা পেয়েছে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার হতকে আরে শক্তিশালী করতে ঢাকা মহানগরী উত্তর যুবলীগের নতুন কমিটি ভূমিকা রাখবে। যুবলীগের সাধারন সম্পাদক জনাব ইসমাইল হোসেন বলেন, যারা সরকার উৎখাতের সড়যন্ত্র করছে তাদের দাঁতভাঙ্গা জবাব রাজগথে দেওয়ার জন্য যুবলীগ কর্মীদের প্রস্তুত হতে বললেন। ঢাকা মহানগরী উত্তর যুবলীগের নতুন পূর্নাঙ্গ কমিটির মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক ফরহাদ আমির বি২৪ নিউজকে বলেন, অসহায় মুক্তিযোদ্ধাদের পাশে থেকে সবসময় দেশের সেবা করে যাবো ইনশাআল্লাহ। উল্লেখ্য ঢাকা মহানগরী উত্তর যুবলীগের নতুন পূর্নাঙ্গ কমিটি পরে বনানী কবরস্থানে গিয়ে মোনাজাত করা হয়।