Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৪ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

আগামী ২১শে জুন পর্যন্ত ব্যাহত হতে পারে ইন্টারনেট ব্যবহার


বি২৪ নিউজডেস্কঃ

সাবমেরিন ক্যাবল মেরামতের কারনে ব্যাহত হতে পারে বাংলাদেশের ইন্টারনেট।বৃহস্পতিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসাইন এ কথা জানান। ২৯ মে থেকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝামাঝি স্থানে বাংলাদেশের একমাত্র সাবমেরিন এসএমডব্লিউ ফোর এর কাজ হবে।  

এই সময়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে ইন্টারনেটের যোগাযোগ ঠিক রাখতে সরকারি প্রতিষ্ঠান আই টু আই ক্যাবল ভাড়া নিয়েছে। ভারতের চেন্নাই থেকে এ ক্যাবল দিয়ে বাংলাদেশের ডাটা ও কলগুলো মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানান সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক। ১৯শে মে থেকে ২১শে জুন পর্যন্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ হবে। এ কারণে ব্যাহত হতে পারে বাংলাদেশের সাথে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ইন্টারনেট যোগাযোগ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:১০ PM . বিভাগঃ .

0 comments for " আগামী ২১শে জুন পর্যন্ত ব্যাহত হতে পারে ইন্টারনেট ব্যবহার "

Leave a reply

Your Ad Here...

Blogger দ্বারা পরিচালিত.

    আর্কাইভ