Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ১২ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বাভাবিকভাবে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল


আজ জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল,মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের ফাসির রায়ের প্রতিবাদে এ হরতাল দেওয়া হয়। কিন্তু হরতালেও রাজধানীর চিত্র অনেকটাই স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সথে রাস্তায় যথেষ্ট পরিমান যানবাহন ও কর্মমূখি মানুষের ভিড় লক্ষ করা যায়। রাজধানীর বিভিন্ন  স্থানে কয়েকটি ঝটিকা মিছিল হলেও মিছিলে পিকেটারদের সংখ্যা ছিল খুবই নগন্য। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরনের খবর পাওয়া গেছে। 

 সকাল সাড়ে সাতটার দিকে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের পাশে ন্যাশনাল ব্যাংকের সামনে অবিস্ফোরিত  অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজন দৈনিক বাংলা মোড়ে দায়িত্বরত পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যায়। মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি অবহিত করলে  প্রায় ঘণ্টা খানেক পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

সকাল সাড়ে ৬টার দিকে মীর হাজিরবাগ মাদ্রাসার গলিতে একটি  পিকআপে আগুন দেয় হরতাল সমর্থকরা।  তাৎক্ষণিকভাবে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।

দেশের  বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করে পিকরটাররা। সকাল ১১  টায় গনজারন মঞ্চ থেকে হরতাল বিরধী মিছিল বের করা হবে। তবে রাজধানীতে ব্যাপক পরিমান আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪৩ AM . বিভাগঃ .

1 comments for " বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বাভাবিকভাবে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল "

  1. হরতাল আর মানছে না সাধারন জনগন...!!!

Leave a reply

    আর্কাইভ