Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শিবালয় বিদেশি মদ ও বিয়ারসহ আটক-২

স্থানীয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদ ও ৪ হাজার ৩২০ বোতল বিদেশি বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মদ ও বিয়ারসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-বাসের চালক মামুন হোসেন (৩০) ও সহযোগী আলামীন হোসেন (৩২)।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান  জানান, সকালে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় দৌলতদিয়াগামী তৃষা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাস থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ৪ হাজার ৩২০ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

পরে বাসের চালক মামুন হোসেন ও সহযোগী আলামীন হোসেনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৩২ PM . বিভাগঃ .

0 comments for " শিবালয় বিদেশি মদ ও বিয়ারসহ আটক-২ "

Leave a reply

    আর্কাইভ