Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শনিবার থেকে আবার উড়বে ইউনাইটেড এয়ারওয়েজ


নিজেস্ব প্রতিবেদক:
শনিবার থেকে আবার সকল ফ্লাইট চালু হচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজের। সেইসাথে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে পুনরায় ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ৬ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ। 
উল্লেখ্য, গত সোমবার ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর পদত্যাগের পর এয়ারলাইন্সে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেয়।  অর্থ সংকটের কারণে জ্বালানি কিনতে না পারায় একপর্যায়ে বৃহস্পতিবার থেকে এয়ারলাইন্সের সব ধরনের উড়ান বন্ধ হয়ে যায়। এতে দেশে বিদেশে অনেক যাত্রী চরম দুর্ভোগে পড়র।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৪৩ PM . বিভাগঃ .

0 comments for " শনিবার থেকে আবার উড়বে ইউনাইটেড এয়ারওয়েজ "

Leave a reply

    আর্কাইভ