Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজেস্ব প্রতিনিধি: রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং রুবেল (২৫) নামে অপর একজন আহত হন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে মৎসভবন এলাকায় এ ঘটনা ঘটে। রাজনের বাবার নাম আব্দুল লতিফ। পেশায় মোটরপার্টস ব্যবসায়ী। বাসা ৮০ নম্বর দক্ষিণ যাত্রবাড়ি।

পুলিশ জানায়, রাতে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে মৎসভবনের সামনে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারী ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসকরা রাজনকে মৃত ঘোষণা করে। অপর দিকে আহত রুবেলকে পঙ্গ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:২১ AM . বিভাগঃ .

0 comments for " রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত "

Leave a reply

    আর্কাইভ