Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ডুবচরে ফেরি আটকা, দীর্ঘ যানজটের সৃষ্টি

স্থানীয় প্রতিনিধি: মেঘনার  ডুবোচরে লক্ষ্মীপুর থেকে ভোলা আসার পথে ১৪টি যানবাহন নিয়ে একটি ফেরি আটকে গেছে। শুক্রবার ভোরে কনকচাঁপা নামের ফেরিটি আটকে যায়। সারাদিনেও ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের ম্যানেজার (বাণিজ্য) আবু আলম হাওলাদার জানান, শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ২টি বাস, ১০টি মালবাহী ট্রাক ও ২টি পিক্যাপ ভ্যান নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেয় কনকচাঁপা।

এর একঘণ্টা পর ভোর ৫টার দিকে নদীতে পানি কম থাকায় ভোলার সীমানায় মেঘনার বঙ্গের চরে ফেরিটি আটকা পড়ে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:০১ PM . বিভাগঃ .

0 comments for " ডুবচরে ফেরি আটকা, দীর্ঘ যানজটের সৃষ্টি "

Leave a reply

    আর্কাইভ