Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

যাত্রাবাড়ীতে বাসে আগুন লেগে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন লেগে এর চালক চান মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মহসিন জানান, রাতে রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপার নামে যাত্রীবাহী একটি বাস নষ্ট হয়ে যায়। পরে একজন মেকানিক বাসের নিচে গিয়ে ওয়েল্ডিং করছিলেন। এসময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই মেকানিক মারা যান। এসময় আহত হন আরো একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৪৫ AM . বিভাগঃ .

0 comments for " যাত্রাবাড়ীতে বাসে আগুন লেগে চালক নিহত "

Leave a reply

    আর্কাইভ