Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

শরীয়তপুরে চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্থানীয় প্রতিনিধি: শরীয়তপুর পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকাশকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে শরীয়তপুর শহরের পাকার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শরীয়তপুর ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মো. নুরুল হক শুক্রবার জানান, পৌর ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ জেলার মোটরসাইকেল চুরির মূলহোতা। তাকে রিপন নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে জুলহাস নামের এক চোর। এ ঘটনায় পালং থানায় একটি মামলা দায়ের হয়। পরে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। জুলহাসের স্বীকারোক্তি মতে ডিবি পুলিশ প্রকাশকে গ্রেফতার করে।

মামলা সূত্রে আরও জানা যায়, প্রকাশের বিরুদ্ধে ৯টি চুরি ও ছিনতাই মামলা রয়েছে। ইতোপূর্বে তিনি একটি ছিনতাই মামলায় ৪ মাস কারাভোগের পর জামিনে রয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:১৮ PM . বিভাগঃ .

0 comments for " শরীয়তপুরে চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার "

Leave a reply

    আর্কাইভ