Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হবিগঞ্জে ট্রাক চাপায় ব্যক্তি নিহত

স্থানীয় প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় ট্রাকের চাপায় হাবিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর গ্রামের মৃত শাহবাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিবুর অলিপুর এলাকার মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয়পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১০ PM . বিভাগঃ .

0 comments for " হবিগঞ্জে ট্রাক চাপায় ব্যক্তি নিহত "

Leave a reply

    আর্কাইভ