Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিতদের সংগরিষ্ঠতা

স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০১৪-২০১৫) নির্বাচনে আবারও বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান।

ক্ষমতাসীন জোটের এমপিদের প্রচারণা ও আর হুমকিকে উপেক্ষা করেই তিনি টানা দ্বিতীয়বারের মতো বাজিমাত করেছেন।

তবে নির্বাচনে ১৭ পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৭ পদের মধ্যে সভাপতিসহ আটটি পদে জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। আর সেক্রেটারি, দুই সহসভাপতিসহ নয়টি পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিতরা।

নির্বাচনে ৯১২ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৮৫০টি। এর মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৬১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী সামছুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ১৯৭ ভোট।

বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে জানা যায়, সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের সরকার হুমায়ূন কবির পেয়েছেন ৩৪৩। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৩৭৩ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একরামুল হক, সহসভাপতি পদে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসিন মিয়া, কোষাধ্যক্ষ পদে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কামাল হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সোহেল মিয়া জয়ী হয়েছেন।

লাইব্রেরি সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মাসুদা বেগম শম্পা, ক্রীড়া সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আশরাফুল হক রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মাহমুদুল হক মমিন, সমাজসেবা সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের নুরুল আমিন মাসুম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ আলী জয়ী হয়েছেন।

বিজয়ী পাঁচ সদস্য হলেন- বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের গুলশান আরা কাজল ও নাজমুল আরেফিন ভূঁইয়া, আওয়ামী লীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আল আমিন সাঈদ, সোহেল আজাদ ও নজরুল ইসলাম (৪০০ ভোট)।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৫৪ PM . বিভাগঃ .

0 comments for " না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ সমর্থিতদের সংগরিষ্ঠতা "

Leave a reply

    আর্কাইভ