Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা

স্থানীয় প্রতিনিধি: অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সব বিভাগের সকল ক্লাস-পরীক্ষা  ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফারুক উদ্দিন জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই গতকাল সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এদিকে ঈদ ও পূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে গণিত বিভাগের প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে অধ্যাপক ফারুক জানিয়েছেন।
 
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে শাবি গেটের পাশে মা-মণি রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাশকে চাপাতি-রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। তবে তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:২২ AM . বিভাগঃ .

0 comments for " শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা "

Leave a reply

    আর্কাইভ