Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

হিলি সীমান্তে ৬৬লাখ টাকার ওষুধ-শাড়ি উদ্ধার

স্থানীয় প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের মুহাড়াপাড়া এলাকা থেকে ভারতীয় যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং শাড়ি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মালামালগুলো উদ্ধার করেন। এ সময় সেখান থেকে ভারতীয় যৌন উত্তেজক টার্গেট ট্যাবলেট ২৩ হাজার ৯৫০ পিস, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ৭২ হাজার পিস এবং ভারতীয় শাড়ি ২৮ পিস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মালামালের বিজিবির নির্ধারিত সিজার মূল্য ৬৬ লাখ ৬৪ হাজার ৫শ টাকা।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার শাহ আলম জানান, ভারতীয় ট্যাবলেটের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের মুহাড়াপাড়া এলাকায় পূর্ব থেকে ওৎ পেতে থাকে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে কয়েকটি পোটলার মধ্যে থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

উদ্ধার হওয়া মালামালগুলি ক্যাম্পে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মালামালগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৫৬ AM . বিভাগঃ .

0 comments for " হিলি সীমান্তে ৬৬লাখ টাকার ওষুধ-শাড়ি উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ