প্রকাশকালঃ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আবার রাজনীতিতে ফিরছেন নিকোলাস
আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে রাজনীতিতে ফিরছেন সাবেক ফরাসি রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি। ফরাসী শহর লিলে এলাকায় তরুণ ভোটারদের সমর্থন লাভই সারকোজির প্রধান লক্ষ্য।
লিলেতে প্রচারণামূলক র্যালীতে নামার আগেরদিন ফ্রান্সের আদালত সাবেক এ প্রেসিডেন্টকে তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তিনি নিজেও বারবার নিজেকে দুর্নীতিমুক্ত বলে দাবি করে আসছিলেন।
সারকোজি জানিয়েছেন, তিনি ডানপন্থী রাজনৈতিক দল ইউনিয়ন ফর পপুলার ম্যুভমেন্ট (ইউএমপি) এর নেতৃত্বপ্রত্যাশী। সারকোজি বক্তব্যে বলেন, ‘বন্ধুরা আমার, বহুদিন যাবত ফ্রান্সের সেবা করে যাচ্ছি আমরা। বিশেষত, আমি জানি যে আমরা কী করেছি। ফ্রান্সের গণমানুষ, আমার ধন্যবাদ গ্রহণ করুন!’
২০১৭ সালে ফ্রান্সে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউএমপির নেতৃত্বপ্রত্যাশা সারকোজির রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে অংশগ্রহণের দিকে প্রথম পদক্ষেপ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা।