প্রকাশকালঃ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আশুলিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
নিজেস্ব প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়ার আউখপাড়া ও গৌরীপুর নামের এলাকা থেকে এই লাশ দুটি আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করে।
লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, স্থানীয়দের খবরে পুলিশ আউখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইদুর রহমান ব্যাপারী (৩০) নামে এক দিন মজুরের লাশ উদ্ধার করে।
অপরদিকে গৌরীপুর এলাকা থেকে প্রবাসী মান্নান শেখ (৪৫) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করে।

অশুলিয়া থানার উপ-পরিদর্শক ওলিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।