প্রকাশকালঃ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শ্বশুরকে হত্যা করলো পুত্রবধূ
স্থানীয় প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভারত সীমান্তবর্তী হরষপুর ইউনিয়নের পাইকপাড়ায় কাছন মিয়া (৬৩) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার দায়ে তার পুত্রবধূ শিপ্রা আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কাছন মিয়ার বাড়ি ওই একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কাছন মিয়ার ভাবি রাতে এশার নামাজের জন্য তার বাড়ির টিউবওয়েলে ওজু করতে আসেন। এসময় কাছনের বড় ছেলে সেলিম মিয়ার স্ত্রী শিপ্রা চাচি শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে শ্বশুর-পুত্রবধূর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপ্রা তার শ্বশুরকে গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, এ ঘটনায় শিপ্রাকে আটক করা হয়েছে।