Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

নকলায় বাস-পিকাআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

স্থানীয় প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় বাসের সঙ্গে পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪৫) ও বাবলু মিয়া (৪২) নামে ২জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিকআপ ভ্যান চালক আতিকুর রহমান (৩২) আহত হয়েছেন। তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুই ব্যক্তি কিশোরগঞ্জ সদরের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তারা দু’জন কোরবানীর গরু কেনার জন্য রওমারীর উদেশে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নকলা উপজেলার কৌর্শা বাদাগোইড় এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৪০ PM . বিভাগঃ .

0 comments for " নকলায় বাস-পিকাআপের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ "

Leave a reply

    আর্কাইভ