Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিএনপির নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার

স্থানীয় প্রতিনিধি: পাওনা টাকা আদায় সংক্রান্ত একটি মামলায় বগুড়ায় নন্দীগ্রাম পৌর  বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বিএনপি নেতা উপজেলার সিধইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলহাজ্ব শমসের আলী।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার দিনগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুর রাজ্জাক বাবুকে গ্রেফতার করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৭:৩২ PM . বিভাগঃ , .

0 comments for " বিএনপির নেতা আব্দুর রাজ্জাক গ্রেফতার "

Leave a reply

    আর্কাইভ