Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল নয়টায় আগামী ১ অক্টোবরের টিকিট দিয়ে এই অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।

ঈদে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে ভীড় করছেন। শুক্রবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে যাত্রীদের তীব্র ভিড়। যাত্রীরা অগ্রিম টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ভীড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের।
 
স্টেশন জুড়ে পুলিশ-র‌্যাব ও আমাদের নিজস্ব আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা রয়েছে। এর মধ্যে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার খায়রুল বশীর।

রেলের এই কর্মকর্তা জানান, অগ্রিম টিকিটি বিক্রির শুরুর দিনেই ২০ হাজার টিকিট দেয়া হবে। সকাল নয়টা থেকে ২০ কাউন্টারে টিকিটি বিক্রি শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এছাড়া ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ২ অক্টোবরের টিকিট, ২৮ সেপ্টেম্বর বিক্রি হবে ৩ অক্টোবরের টিকিট, ২৯ সেপ্টেম্বর বিক্রি হবে ৪ অক্টোবরের টিকিট, ৩০ সেপ্টম্বর বিক্রি হবে ৫ অক্টোবরের টিকিট।

ঈদের যাত্রীদের বাড়তি সুবিধা দিতে তিনটি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো হচ্ছে ঢাকা-দেওয়ানগঞ্জ স্পেশাল, ঢাকা-পার্বতীপুর স্পেশাল ও ঢাকা-খুলনা স্পেশাল।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ২:১৯ PM . বিভাগঃ .

0 comments for " ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু "

Leave a reply

    আর্কাইভ