Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিৎ হবে না: ওবায়দুল কাদের

স্থানীয় প্রতিনিধি: সেনাবাহিনীকে বিতর্কিত করা আমাদের কারও উচিৎ হবে না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণমাধ্যমের সমালোচনা আমাদের শুদ্ধি করে। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কিছু অংশের কাজে সেনাবাহিনী জড়িত। কাজেই সেনাবাহিনীকে বিতর্কিত করা আমাদের কারও উচিৎ হবে না। আজ শুক্রবার বিকেলে গাজীপুরের মাওনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বৃষ্টির মধ্যে রাস্তা খারাপ হতে পারে। কিন্তু বৃষ্টিও হবে রাস্তার সংস্কার কাজও চলবে। আসন্ন ঈদে কোরবানির পশুবাহী গাড়ি যাতায়াতে যাতে চাঁদাবাজি না হয়, অতিরিক্ত ভাড়া আদায় না হয় সে ব্যাপারে কঠোর অবস্থানে আছে সরকার বলেও জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৫৪ PM . বিভাগঃ .

0 comments for " সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিৎ হবে না: ওবায়দুল কাদের "

Leave a reply

    আর্কাইভ