Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বরিশালে পালিত হচ্ছে বিশ্ব "নদী দিবস"

স্থানীয় প্রতিনিধি: অবৈধ দখল ও দূষণের হাত থেকে নদীর মুক্তির দাবিতে বরিশালের বিশ্ব নদী দিবস-২০১৪ পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাট পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন আইসিডিএ, ম্যাপ, এবিসি ফাউন্ডেশন, অঙ্গীকার বাংলাদেশ।

এ সময় কীর্তনখোলা নদীতে ফুল ভাসিয়ে নদী তীরে দাঁড়িয়ে কীর্তনখোলাসহ সব নদীকে দূষণমুক্ত ও নদী শাসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইসিডিএ এর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, ম্যাপের নির্বাহী শুভঙ্কর চক্রবর্তী, এবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুস ছালাম, নারী নেত্রী ছালমা বেগম প্রমুখ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:১৮ PM . বিভাগঃ .

0 comments for " বরিশালে পালিত হচ্ছে বিশ্ব "নদী দিবস" "

Leave a reply

    আর্কাইভ