Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রামগঞ্জে আস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মাহবুব গ্রেফতার

স্থানীয় প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুন্দুরাগ্রাম থেকে এলজি ও চার রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসী মাহবুব বাহিনীর প্রধান মাহবুবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব ওই গ্রামের হিঞ্জু মিয়ার ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সন্ত্রাসী বাহিনীর প্রধান মাহবুব তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোরে ওই গ্রামে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এলজি ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মাহবুবের বিরুদ্ধে যুবলীগ নেতা জাহাঙ্গীর হত্যাসহ থানায় আটটি মামলা রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:০২ PM . বিভাগঃ .

0 comments for " রামগঞ্জে আস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মাহবুব গ্রেফতার "

Leave a reply

    আর্কাইভ