প্রকাশকালঃ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নেপালে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রন
অনলাইন ডেস্ক: আসন্ন নভেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। শেখ হাসিনার সাথে বৃহস্পতিবার হোটেল স্যুটে এক বৈঠককালে কৈরালা এ আমন্ত্রণ জানান। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও নেপালের বিদ্যুৎ বাংলাদেশে ব্যবহারসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী কৈরালা ফুলবাড়ি ও বাংলাবান্ধা দিয়ে নেপাল ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ কর্তৃক নেপালের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিদ্যুৎ অংশীদারিত্বের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নেপালের বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগে যুক্ত হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সূত্রঃ বাসস।
