Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

নগ্ন ছবি ফাঁসে লজ্জিত নন ওলগা

আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের তারকাদের মত তাঁরও নগ্ন ছবি ফাঁস হয়েছে। এতে জেনিফার লরেন্সরা যতই রেগে যান তিনি মোটেও রাগতে রাজি নন। বরং বলছেন, এই নগ্ন ছবি ফাঁস হওয়াটা আসলে শিল্প, কোনও লজ্জার ঘটনা নয়। তিনি হলেন ৩০ বছরের ইউক্রেনের মহিলা রাজনীতিবিদ ওলগা লিউলচ্যাক। আগামী মাসের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওলগা লিউলচ্যাক।

হলিউড তারকাদের মতই ওলাগারও গোপন ও নগ্ন ছবি অনলাইনে ফাঁস হয়ে যায় ।আইফোনের অনলাইন স্টোরেজ সুবিধা ‘আইক্লাউড’ অ্যাকাউন্ট হ্যাক করেই এ ঘটনা ঘটানো হয়।


এই রাজনীতিবিদ বলেছেন, এই ছবি ফাঁসের ঘটনাকে তিনি পরোয়া করেন না এবং এতে তিনি লজ্জিতও নন। বরং বিবস্ত্র এসব ছবিকে তিনি আখ্যায়িত করেছেন ‘শিল্প’ হিসেবে। গত মাসে ফাঁস হওয়া ৩০ বছর বয়সী নারী ওলগা লিউলচ্যাকের বিবস্ত্র ছবিগুলো নিয়ে আলোচনার ঝড় উঠেছে ইউক্রেনে।


এ বছরের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় কিয়েভ সিটি কাউন্সিল নির্বাচনে নিজের পদ হারান তিনি। তবে এবারের ছবি ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তাকে যারা সমালোচনা করছেন, তাদের দিকে পাল্টা আঘাত হেনেছেন তিনি। তার মতে, বিবস্ত্র ফটোশ্যুটে অংশ নেয়া নারীদের ছোট করা উচিত নয়। তার ভাষায়, ভ্যান গগ কিংবা তিতিয়ানদের মতো মহান শিল্পীদের শ্রদ্ধা করে গোটা বিশ্ব। তারা নগ্ন সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন নিজেদের শিল্পকর্ম, যা প্রশংসিত হয়েছিল।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:১৫ AM . বিভাগঃ , .

0 comments for " নগ্ন ছবি ফাঁসে লজ্জিত নন ওলগা "

Leave a reply

    আর্কাইভ