Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদকে বহিষ্কার

বি২৪ নিউজ ডেস্ক: ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদ প্রধানকে বহিষ্কার করেছে দলটি। আজ শুক্রবার সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধান দীর্ঘদিন ধরে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন পবিত্র হজ পালনে সৌদি আরবে থাকায় এ সুযোগ কাজে লাগিয়ে তিনি ২০ দলীয় জোট থেকে বের হয়ে নতুন জোট গঠন করার চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এজন্য দলের মহাসচিব পদসহ পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:০২ PM . বিভাগঃ , .

0 comments for " ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশিদকে বহিষ্কার "

Leave a reply

    আর্কাইভ